নারীদের প্রশংসা করতে গিয়ে যেকথা একেবারেই বলবেন না
নারীদের প্রশংসা করতে গিয়ে যেকথা একেবারেই বলবেন না
বসন্ত জাগ্রত দ্বারে৷
ভালো করে ভালোবাসার এই তো সময়৷ কিন্তু অনেকেই সম্পর্কের শুরুটা ঠিক তেমন করে করে উঠতে
পারেন না৷ বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে৷ নারীদের স্তুতিবাক্য অবশ্যই পছন্দ৷ তবে তার
জন্য কোন শব্দের প্রয়োগ উচিত আর কোন শব্দের প্রয়োগ একেবারেই উচিত নয়, এই টানাপোড়েনেই
থেকে যান অনেকে।
হ্যাঁ, নারী মন বোঝা সবার
পক্ষে সম্ভব নয়৷ তাই বলে কী পছন্দের মানুষকে মনের কথা বলবেন না? নিশ্চয়ই বলবেন৷ শুধু
কোন প্রশংসাগুলি মেয়েদের একদমই করবেন না জেনে রাখুন-
১) তুমি বড্ড সহজ-সরল
: বেশিরভাগ মেয়েরাই এই প্রশংসা বাক্যটি পছন্দ করেন না৷ তার চেয়ে দুষ্টু, কিংবা মিষ্টি
বললে বরং বেশি খুশি হবেন তাঁরা৷ আর মনে প্রশ্ন জাগতেই পারে, সরল বলার মানে কী সহজেই
বোকা বানানো যায় তাঁকে?
২) কিছু করেছ নাকি, আজ
বড় ভাল লাগছে দেখতে : তার মানেটা কী? অন্যদিন ভাল লাগে না? এই প্রশ্নই সবার আগে মেয়েদের
মনে আসে৷ কেউ সামনে বলেও দেন, আবার কেউ পাশ কাটিয়ে চলে যান৷
৩) তোমার স্বাস্থ্য ভাল
হয়েছে : ভুলেও বলবেন না এই কথা৷ কোনো মেয়েই এই প্রশংসা একেবারেই নিতে পারেন না৷ তাঁদের
মোটা বলা হচ্ছে, এমনটাই ভেবে নেন তাঁরা৷ আর কোনো মেয়ে নিজেকে মোটা ভাবতে একেবারেই পছন্দ
করেন না৷
৪) বয়সের তুলনায় ছোট দেখাচ্ছে
তোমায় : এর মানে কী? বয়স হয়ে গেছে তাঁর? এবং এই বয়সের নারীদের ভাল লাগতে পারে না? এমনটাই
মনে করেন নারীরা৷ তাই বয়সের বিষয়ে ভুল করেও ঢুকবেন না প্রশংসার ক্ষেত্রে।
৫) আরও একটু মন খুলে হাসলে
তোমায় দারুণ দেখাবে : মহাশয় হামেশা একটা মানুষ হাসতে পারে না৷ আর হাসিটা প্রত্যেকের
ব্যক্তিগত ব্যাপার৷ যখন হাসি পাবে তখনই হাসবে৷ স্বতস্ফূর্তভাবে স্বচ্ছন্দ্যে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন