পোস্টগুলি

মেয়েটি প্রেমে পড়েছে আপনার যেভাবে বুঝবেন

মেয়েটি প্রেমে পড়েছে আপনার যেভাবে বুঝবেন প্রেমে সবাই পড়ে কিন্তু প্রকাশ করে না। বিশেষ করে মেয়েরা। কারণ ছেলেদের আচরণ দেখলেই বোঝা যায় সে প্রেমে হাবুডুবু খাচ্ছে। অথচ মেয়েরা যদি ভালোবাসি, নিজের মুখ থেকে বলে তাও আপনি তার আচরণ দেখে মাঝে মাঝে দ্বিধায় ভুগবেন যে, আদৌ সে আপনাকে ভালোবাসে কি না। তবে ছোট ছোট কিছু লক্ষণ আছে, যা দেখে বুঝতে পারবেন মেয়েটিও আপনার প্রেমে পড়েছে। ১. আপনার শত্রু মানে তারও শত্রু। যখন কোনো কারণ ছাড়াই আপনার শত্রুকে মেয়েটিও অপছন্দ করতে শুরু করে, যখন দেখবেন, শুধু আপনি তাকে পছন্দ করেন না বলে সেও তাকে ঘৃণা করতে শুরু করেছে, তখন বুঝবেন ঠিক সে আপনার প্রেমে পড়েছে। ২. আপনি খুব সাধারণ কিছু একটা করলেও মেয়েটি আবেগ আপ্লুত হয়ে পড়ে। এমনকি ইচ্ছে করেই সে তার আবেগ আপনার প্রতি প্রকাশ করে, যাতে আপনি বুঝতে পারেন আপনার প্রতি সে কতটা দুর্বল। ৩. প্রথম কবে দেখা হয়েছে, প্রথম দুজনে কী কথা বলেছেন সবগুলোই তার মনে আছে। আর এগুলো সে বারবারই আপনার সঙ্গে বলতে থাকে। এমনকি আপনার দেওয়া প্রথম কোনো উপহার সে এখনো যত্ন করে রেখেছে। এগুলো থেকেই বোঝা যায় মেয়েটি আপনাকে কতটা ভালোবাসে। ৪. আপনার সঙ্গে দেখা হওয়ার কোন...

ভালোবাসা মুখে না জানালেও যে ১০টি সংকেত দেয় ছেলেরা!

ভালোবাসা মুখে না জানালেও যে ১০টি সংকেত দেয় ছেলেরা ! ভালোবাসা একটি স্বর্গীয় দান। এ ভালোবাসা প্রেমিক-প্রেমিকার মধ্যে হতে পারে, বাবা-মায়ের মধ্যে হতে পারে, হতে পারে ভাই-বোনদের মধ্যে, এমনকী বন্ধু-বান্ধব যে কারো প্রতি মনের এই গহীন টান অনুভূত হতে পারে। ভালোবাসা প্রকাশভঙ্গি একেক জনের একেক রকম। অনেকে সরাসরি ভালোবাসার কথা বলতেই বেশি পচ্ছন্দ করেন। কেউ আবার মনের মানুষকে বলতেই চান না ভালোবাসার কথা। ভালোবাসার মানুষটি বুঝে নেবে এটিই তাদের প্রত্যাশা। তবে কোনো না কোনো ভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাতে কিন্তু সবাই ভালোবাসে। মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আজ অনেকেই। তারা বলে, ”ভালোবাসাই নাকি পৃথিবীকে গোলাকার বানিয়েছে, যার শুরু আছে শেষ নেই।” আর তাইতো ভালোবাসি বলার জন্য দিনক্ষণ ঠিক করে ঘটা করে বলার প্রয়োজন নেই, বরং প্রতিটি সকাল যদি শুরু হয় একটা হাসি দিয়ে সেটাই কিন্তু নিমিষেই প্রকাশ করবে আপনার নিঃশর্ত ভালোবাসা। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই ধরে নিয়ে থাকেন তিনি মুখে বলছেন না, এর অর্থ তিনি আসলেই ভালোবাসেন না। কিন্তু তিনি অন্যান্য কাজে তার ভালোবাসা প্রকাশ করে যাচ্ছেন তা অনেকের নজরেই পড়ে না। ক...

নারীকে মুগ্ধ করতে পুরুষের সাধনা যত।

নারীকে মুগ্ধ করতে পুরুষের সাধনা যত। নারীর মন পেতে পুরুষকে অনেক কিছুই করতে দেখা যায়। নিজেকে সাজিয়ে গুছিয়ে, সুগন্ধি মেখে, ভদ্র আচরণ করে নারী মন জয় করার প্রচেষ্টা চালান অনেক। কিন্তু এই প্রচেষ্টাগুলো কী সত্যিই তাঁকে মুগ্ধ করে?  ‘এভোলুশনারি সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, যাঁরা অন্যকে সাহায্য করতে বেশি আগ্রহী তাঁরা নারীকে বেশি মুগ্ধ করতে পারেন। অর্থাৎ, পরার্থপরতা নারীকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। নিজের পেশিবহুল শরীর প্রদর্শনীর চেয়ে ডুবন্ত কোনো শিশুকে উদ্ধার করার গুণ নারীকে বেশি মুগ্ধ করতে পারে। এ ছাড়া বিলাসবহুল পার্টির চেয়ে অভাবীদের সাহায্য করা কিংবা কারও প্রতি দয়া দেখানোর বিষয়টি নারীর কাছে বেশি গুরুত্ব পায়। সাধারণভাবে সুদর্শন হলে তা অনেক ক্ষেত্রে ভূমিকা রাখে। তবে দীর্ঘ মেয়াদে বা স্থায়ী সম্পর্ক তৈরির ক্ষেত্রে নারীর পছন্দ হলো ভদ্রতা বা সৌজন্য। এ ছাড়া পুরুষের নিজের প্রতি আচরণ ও অন্যদের প্রতি তাঁর আচরণের বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে দেখেন নারীরা। বিশেষ করে অভাবী মানুষের ক্ষেত্রে পুরুষের আচরণ নারীরা খুব ভালোভাবে খেয়াল করেন। নারীকে মুগ্ধ করার কয়েকটি পরামর্শ ১. ছেলেমা...

বুদ্ধিমান নারীদের সঙ্গী হিসেবে চায়না পুরুষ

বুদ্ধিমান নারীদের সঙ্গী হিসেবে চায়না পুরুষ পুরুষের কাছে বুদ্ধিমান নারী আকর্ষণীয় বটে। তবে এমন নারীদের জীবনসঙ্গী হিসেবে পেতে আগ্রহী নন পুরুষেরা। এমনকি বুদ্ধিমান নারীকে নিজেদের জন্য হুমকি মনে করেন তাঁরা। যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ের যৌথ এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গবেষণাতে দেখা গেছে, জীবনসঙ্গী নির্বাচনে পুরুষের বিশ্বাস ও আচরণের মধ্যে বিস্তর ফারাক। বুদ্ধিমান নারীকে আকর্ষণীয় দাবি করে এমন পুরুষকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি কখনো এমন কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে উত্তরটি হ্যাঁ হওয়ার সম্ভাবনা খুবই অল্প। এমনকি বুদ্ধিমান নারীকে পুরুষেরা ‘নারী’ হিসেবেও মানতে নারাজ। ইউনিভার্সিটি অব বাফালো, ক্যালিফোর্নিয়া লুথারান ইউনিভার্সিটি ও টেক্সাস ইউনিভার্সিটির একদল মনোবিদ গবেষণাটি চালায়। এ সময় ১০৫ জন পুরুষকে বুদ্ধিমান নারীরা সঙ্গী হিসেবে কেমন তা বলতে বলা হয়। এ সময় দেখা যায়, বুদ্ধিমান নারীকে পুরুষ আকর্ষণীয় বলছে ঠিকই, কিন্তু জীবনসঙ্গী হিসেবে র‍্যাঙ্কিংয়ে তাঁরা পিছিয়ে। কম বুদ্ধির নারীদের প্রতি পুরুষের মুগ্ধতা বেশি এবং তাঁদের জীবনসঙ্গী হিসেবে নিরাপদ মনে করেন। গবেষণাতে আরও বলা হয়,...

যে কাজটি করলে মেয়েরা আকৃষ্ট হবেই

যে কাজটি করলে মেয়েরা আকৃষ্ট হবেই! গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করা হোক বা পছন্দের কোনও মেয়েকে ইমপ্রেস করতে আপনার নিশ্চয় অনেক পরিশ্রমই করে থাকেন। কিন্তু জানেন কি কিছু ছোট ছোট বিষয় আপনি মাথায় রাখলেই কেল্লাফতে হয়ে যেতে পারে। যারা জানেন না তারা কিন্তু একবার চোখ বুলিয়ে নিতে পারেন এই লেখায়। হয়তো কোনও কিছু মিস করে যাওয়া টিপস্ আপনার কাজে লেগেও যেতে পারে। ১।   আপনার পছন্দের নারীর জীবনে প্রায় সুপারম্যান হয়ে উঠতে হবে আপনাকে, কিভাবে? তাঁর বিপদে পাশে দাঁড়িয়ে তাকে ভরসা দিন আপনিই সেই মিঃ রাইট যে তার হাত কখনোই ছাড়বে না। ২। চুল এবং ড্রেস এই দুটির বিষয়ে কিন্তু যত্নবান হতে হবে আপনাকে। ক্যাজুয়াল থাকুন কিন্তু তার সঙ্গে সঙ্গে মাথায় রাখুন এই বিষয় গুলিও। ৩। সব কথা মুখ না বললেও চলে। চোখে চোখে কথা বলার কায়দা রপ্ত করুন। তার পাশাপাশি চোখে চোখে রেখেও কথা বলার অভ্যেস করে ফেলুন। বেশি লাজুক হলেই কিন্তু গন কেস হয়ে যেতে পারেন। ৪। পারফিউম ব্যবহার করেন না অনেকেই। সেক্ষেত্রে আপনাকে বলে রাখা ভালো, ভালো সুগন্ধী কিন্তু আপনার ইমপ্রেস করার কাজটি অনেক মসৃণ করে দেবে। তাই একটু গ্যাঁটের কড়ি খরচ করে কিনে...

নারীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলান

নারীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলান হেসে হেসে কথা বলার মানে এই নয়, মেয়েটি আপনার প্রেমে পড়ে গেছে! একজন নারী, একজন মানুষও। পুরুষের মতো তারও আছে নিজের মতো চিন্তা করার অধিকার, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার, নিজের চিন্তাকে প্রকাশ করার অধিকার। তবে গোল বাধে যখন নারী নিজেকে মানুষ হিসেবে প্রকাশ করে। সমাজের ধরাবাঁধা কিছু চিন্তা পাশাপাশি নারীকে হেয় করার মানসিকতা নিয়ন্ত্রণ করতে চায় নারীর জীবন। একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের প্রতিটি নারী সম্পর্কে তার প্রতিটি কাজকে ইচ্ছা মতো ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই। একজন পুরুষ যেমন কাজের প্রয়োজনে বা উৎসব উৎযাপনে ঘর থেকে বের হয়, একজন নারীর ক্ষেত্রেও তাই। ১। সুন্দর করে কথা বলার অর্থ আমন্ত্রণ নয়: পথে চলতে গিয়ে দেখা হওয়া বা সহকর্মী কোনো নারী যদি নিজে থেকে কথা বলে, কোনো তথ্য দিয়ে সহায়তা করে অথবা হাসিমুখে পরিচিত হয় তার মানে এই নয় সে দুর্বলতা অনুভব করছে অথবা কোনো রকমের আমন্ত্রণ জানাচ্ছে। এটা শুধুই একটা ভদ্রতা যা প্রতিটা মানুষ একে অন্যের সঙ্গে করা উচিত। এ থেকে কোনো সিদ্ধান্তে এসে শুধু শুধু ওই নারীকে বিরক্ত করা খুবই নিচু মানসিকতার বহিঃপ্রকাশ। এই অতি সাধারণ ঘটনাকে...

হৃদয় ভাঙলে পুরষরাই বেশি কষ্ট পান

হৃদয় ভাঙলে পুরষরাই বেশি কষ্ট পান আপনি কি ভেবেছেন সাবেক সঙ্গীকে অন্য কারো সঙ্গে দেখে শুধু নারীদের পেটের ভেতরই মোচড়ানো শুরু হয়? কিন্তু সত্য হলো সবচেয়ে কঠিন পুরুষটিও সাবেক সঙ্গিনীকে অন্য কারো সঙ্গে দেখে ছিন্নভিন্ন হয়ে যেতে পারেন। যারা বলেন নারীরাই শুধু সম্পর্কের ব্যর্থতার জন্য শোকগ্রস্ত হন তারা জানেন না যে পুরুষরাও হৃদয়ভাঙার ফলে অনেক কষ্ট পান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাসের কথা কি ভুলে গেছেন, যিনি প্রেমিকাকে হারানোর শোকে মদ খেতে খেতে পাঁড় মাতাল হয়ে গিয়েছিলেন? জেনে রাখুন এ ধরনের চরিত্র শুধু কল্পনায়ই সৃষ্টি হয় না। গবেষণায় দেখা গেছে, পুরষরা প্রেমে ব্যর্থ হয়ে সবচেয়ে বেশি কষ্ট পান। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবিন সিমন পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নারী-পুরুষের স্বাস্থ্যকর সম্পর্ক থেকে পুরুষরাই সবচেয়ে বেশি উপকৃত হন। আবার সম্পর্কে ব্যর্থ বা প্রতারিত হলে পুরুষরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। পুরুষদের অহংবোধে আঘাত হানে সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন, নারী-পুরুষের কোনো সম্পর্ক যদি নিজেদের অনুকূলে কাজ না করে তাহলে পুরুষরাই সবচেয়ে ব...