পুরুষদের জন্য-স্লিম থাকতে চাইলে বিয়ে করুন
পুরুষদের জন্য-স্লিম থাকতে চাইলে বিয়ে করুন
পুরুষদের
বিয়ে করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কারণ পাওয়া গেছে। জাপানের গবেষকদের এক গবেষণায়
দেখা গেছে, যে পুরুষরা অবিবাহিত থাকেন তাদের তুলনায় বিবাহিতদের দৈহিক আকার-আকৃতি অনেক
বেশি স্বাভাবিক থাকে।
ওই
গবেষণা থেকে আরো জানা গেছে, বিবাহিত পুরুষরা পেটের পীড়ায় কম ভোগেন। বিবাহিত পুরুষরা
ডায়াবেটিস, উচ্চরক্তচাপ এবং স্থূলতায় আক্রান্ত হন কম। তবে বিবাহিত নারীদের ক্ষেত্রেও
এই একই জিনিস সত্য নয়। হ গবেষক দলের প্রধান ইয়োকোহামা সিটি বিশ্ববিদ্যালয়ের ইয়োশিনোবু
কোন্ডো বলেন, "আমাদের গবেষণায় দেখা গেছে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের
মধ্যে যারা বিবাহিত তাদের স্থূলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫০% কম থাকে।"
তিনি
বলেন, "যে পুরুষরা বিবাহিত এবং তাদের স্ত্রীদের সাথে একসঙ্গে বসবাস করেন তাদের
পেটের পীড়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও ৫৮% কম থাকে।"
গবেষকদের
বিশ্বাস বিবাহিতরা স্বাস্থ্যকর খাবার খান এবং ঠিকমতো নিজের চিকিৎসা করান ও ওষুধ খান।
গবেষণায়
টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ২৭০ জনের ওপর পর্যবেক্ষণ চালানো হয়। এদের ১৮০ জন ছিলেন
বিবাহিত আর ৯০ জন অবিবাহিত এবং গড় বয়স ছিল ৬৫।
গবেষণায়
তাদের বডি মাস ইনডেক্স (বিএমআই) বা ওজন ও উচ্চতার ভারসাম্য এবং দেহে চর্বিযুক্ত উপাদানের
উপস্থিতির পরিমাণও পরিমাপ করা হয়।
এতে
দেখা গেছে, অবিবাহিতদের তুলনায় বিবাহিতদের মধ্যে স্থূলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫০%
কম। জার্মানির মিউনিখে ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ ডায়াবেটিস এর এক বৈঠকে
গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন